
‘ajib’ কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের ডানপন্থী দল ‘ফরাসি জাতীয় পার্টি’র প্রধান মেরিন লুপান ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে। লুপান বলেছে: ধর্মীয় বিষয়ের সাথে স্কুলের কোন সম্পর্ক নেই। আর এখন থেকে সকল স্কুলে শূকরের মাংস বিতরণ করা হবে এবং ধর্মের অজুহাতে স্কুলে শিক্ষার্থীদের এ মাংস খাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক নয়।
তিনি আরও বলেছে: বিভিন্ন ধর্মে যে সকল বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমরা তার বিরোধী। নির্দিষ্ট কিছু ধর্মের জন্য স্কুলের দৈনন্দিন খাবার রুটিন কিছু পশুর মাংস অপসারণ করা ঠিক নয়। এপর্যন্ত যেসকল দল এব্যাপারটিকে গুরুত্ব দেয়নি, তাদের জানা উচিত তারা ফরাসি প্রজাতন্ত্রের আইন লঙ্ঘন করেছে।
1390946