IQNA

আফগানিস্তানের ‘শারিয়াতুল গিয়াস’ বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ইসলামিক গ্রন্থ অনুদান

17:51 - April 11, 2014
সংবাদ: 1392907
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের হেরাত প্রদেশের ‘শারিয়াতুল গিয়াস’ বিশ্ববিদ্যালয়ে ইসলামী আইন, ধর্মতত্ত্ব এবং পবিত্র কুরআনের আলোকে লিখিত পাঁচ হাজার গ্রন্থ অনুদান করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানের পশ্চিম ওলামা কাউন্সিলের প্রধান এবং ‘শারিয়াতুল গিয়াস’ বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘মাওলাভী খোদাদাদ সালেহের’ আবেদনের সূত্র ধরে আফগানিস্তানে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানী কনস্যুলেটের উদ্যোগে ‘শারিয়াতুল গিয়াস’ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সুসজ্জিত  এবং পরিপূর্ণ করার লক্ষ্যে পাঁচ হাজার ইসলামী গ্রন্থ অনুদান করা হয়েছে।
উক্ত গ্রন্থ সমূহে ‘শারিয়াতুল গিয়াস’ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের সদস্যবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের সদস্যবৃন্দ, হেরাত ধর্মীয় প্রতিষ্ঠানের বিজ্ঞা আলেম এবং অধ্যাপকগণ এবং ইরানী কনস্যুলেটের উপস্থিতিতে অনুদান করা হয়েছে।
1392852

captcha