IQNA

‘নোয়া’ চলচ্চিত্রে মহান আল্লাহকে অস্বীকার করার জন্য ভ্যাটিকান সংবাদপত্রের নিন্দা

15:14 - April 13, 2014
সংবাদ: 1394796
আন্তর্জাতিক বিভাগ: হযরত নূহ (আ.)কে নিয়ে হলিউডের নব নির্মিত ‘নোয়া’ চলচ্চিত্রে মহান আল্লাহকে অস্বীকার করার জন্য ভ্যাটিকান সংবাদপত্র কঠোর নিন্দা জানিয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভ্যাটিকান সংবাদপত্রে, ‘নোয়া’ চলচ্চিত্রের সমালোচক ‘মিমু মুলু’র একটি বিবৃতি উল্লেখ করেছে। এ বিবৃতিতে বলা হয়েছে, খৃস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলে হযরত নূহ (আ.) সম্পর্কে যে কাহিনী উল্লেখ করা হয়েছে তার সাথে এ চলচ্চিত্রের অনেক পার্থক্য রয়েছে।
এ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, গত মাসে নোয়া চলচ্চিত্রের মূল অভিনেতা নিউজিল্যান্ডের অধিবাসী রাসেল ক্রো এবং পরিচালক ড্যারেন  অ্যারোনোফস্কি সহ উক্ত চলচ্চিত্রের কিছু সহায়কগণ নোয়া চলচ্চিত্রে ব্যাপারে ফ্রান্সিস পোপের সমর্থনের জন্য ভ্যাটিকানে ভ্রমণ করেছে।
ইতিমধ্যে নোয়া চলচ্চিত্রটি ইসলামের সঙ্গে মিল না থাকার ফলে বিভিন্ন ইসলামি দেশে চলচ্চিত্রটি প্রচারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হযরত নূহ (আ.) এর কাহিনী ইসলাম, খ্রিস্টান এবং ইহুদী ধর্মের পবিত্র গ্রন্থে এসেছে। তবে এসকল ধর্মে হযরত নুহ (আ.)এর  কাহিনী যে ভাবে উল্লেখ করা হয়েছে তার সাথে হলিউডের নব নির্মিত ‘নোয়া’ চলচ্চিত্রের অনেক পার্থক্য রয়েছে। আর একারণে বিভিন্ন ইসলামী দেশে এ চলচ্চিত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বর্তমানে এ চলচ্চিত্রটি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মিশর, এবং ইন্দোনেশিয়ায় প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হলিউডের প্যারামাউন্ট পিকচার নিবেদিত নোয়া চলচ্চিত্রটি ১৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
1394297

captcha