IQNA

বাহরাইনে অবস্থিত আয়াতুল্লাহ সিসতানির প্রতিনিধির অফিসে হামলা

23:57 - April 15, 2014
সংবাদ: 1395873
আন্তর্জাতিক বিভাগ: বাহরাইন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে: বাহরাইনের আলে খলিফার নিরাপত্তা বাহিনী আয়াতুল্লাহ সিসতানির প্রতিনিধির অফিসে হামলা করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলে খলিফার নিরাপত্তা বাহিনী আয়াতুল্লাহ সিসতানির প্রতিনিধি ‘শেখ হুসাইন আন-নাজাতী’র অফিসে ১৫ই এপ্রিলে হামলা করেছে এবং অফিসে কর্মরত দু’জন ওলামাকে তদন্তের জন্য গ্রেফতার করেছে।
প্রতিবেদন অনুযায়ী, আটককৃত দু ওলামার তদন্ত-কর্ম ছয় ঘণ্টা পর্যন্ত অব্যাহত ছিল এবং এ সময়ে এই দুই ওলামাকে অপমান করা হয়েছে। আয়াতুল্লাহ নাজাতির অফিস এবং কর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করার পর তাদেরকে মুক্ত করে দেয়।
1585152

captcha