IQNA

হোমস শহরে মসজিদের সামনে বোমা হামলা : ১৫ ব্যক্তির প্রাণহানী

22:44 - April 20, 2014
সংবাদ: 1397721
আন্তর্জাতিক বিভাগ : গত শুক্রবার (১৮ই এপ্রিল) সিরিয়ার হোমস শহরের একটি মসজিদের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ ব্যক্তি প্রাণ হারিয়েছে।

আল-আলাম ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : সিরিয়ার বিভিন্ন সূত্র জানিয়েছে যে, গত শুক্রবার হোমস শহরের ‘আকরামা’ এলাকায় অবস্থিত ‘বেলাল হাবাশী’ মসজিদে নামায শেষে মুসল্লিরা বের হওয়ার সময় এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত এবং পার্শ্ববর্তী বিভিন্ন ভবনও এতে ক্ষতিগ্রস্থ হয়েছে।
উল্লেখ্য, হোমস শহরের পুরোনো এলাকায় সিরীয় বাহিনী’র অগ্রসরের সমসময়ে এ সন্ত্রাসী হামলা চালানো হল।

1396763

captcha