IQNA

সদ্য মুসলমান হওয়া ডাচ রাজনীতিবিদের ছেলেও ইসলাম ধর্ম গ্রহণ করলেন

23:02 - April 20, 2014
সংবাদ: 1397722
আন্তর্জাতিক বিভাগ : গত বছর ইসলাম ধর্ম গ্রহণকারী হল্যান্ডের ইসলাম বিরোধী দলের সাবেক সদস্য ‘আর্নোড ভান ডোর্ন’ তার ছেলের ইসলাম ধর্ম গ্রহণের কথা জানিয়েছেন।

Al-kanz ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হল্যান্ডের ইসলাম বিরোধী দলের সাবেক সদস্য ‘আর্নোড ভান ডোর্ন’ তার টুইটার পেজে তার বড় ছেলের ইসলাম ধর্ম গ্রহণের কথা উল্লেখ করেছে। তিনি দুবাইতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
বড় ছেলের এমন পদক্ষেপ আনন্দিত এ ডাচ রাজনীতিবিদ, ‘হুদা টিভি’র ধর্মীয় অনুষ্ঠানাদির তত্ত্বাবধায়ক ‘মুহাম্মাদ সালাহ’ কর্তৃক তার পুত্রের ইসলাম ধর্ম গ্রহণের অফিশিয়াল পেপারে স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছেন।
এছাড়া তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর মুহুর্তের তোলা তার ছেলের ছবিও তিনি টুইট করেছেন।

1397430

captcha