
‘West Info’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় এ প্রকল্পটি অনুষ্ঠিত হবে। এ প্রকল্পের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে সকল ভ্রান্তি ধারণার মূল উৎপাটন করা হবে।
শিশুদের ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষা প্রদান প্রকল্পে শিক্ষকগণ ইসলামী বিশ্বের আলোকে চিত্র, মানচিত্র, ইতিহাস এবং সাহিত্য সম্পর্কে ব্যাখ্যা প্রদান করবেন।
শিশুদের শিক্ষা সহজ করার জন্য উক্ত প্রকল্পটি তিনটি পর্যায়ে বিবেচিত করা হয়েছে।
প্রথম পর্যায়ে ইসলামী সংস্কৃতি ধারণ সম্পর্কে শিক্ষা প্রদান করা হবে। যেমন: ইসলামী সংকেত বিজ্ঞান, শরিয়ত, নারীদের ইসলামী পোশাক এবং ইসলাম বিদ্বেষী সম্পর্কে ধারণা দেওয়া হবে।
দ্বিতীয় পর্যায়ের ক্লাস তিনটি গ্রুপে বিভক্ত করা হবে এবং প্রতিটি ক্লাসের জন্য একজন প্রশিক্ষক থাকবেন। যাতে করে শিক্ষার্থীগণ বিভিন্ন বিষয়ে মনঃসংযোগ করে। প্রতিটি ক্লাসে ইতিহাস এবং হিজাবের অর্থ, বিভিন্ন মিডিয়ায় মুসলমানদের চিত্র এবং চেক প্রজাতন্ত্রে ইসলামের অর্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
তৃতীয় (শেষ) পর্যায়ে শিক্ষার্থীদের নিকট একজন মুসলমানের দৈনন্দিন জীবনের ফিল্ম অথবা চিত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হবে।
1397329