IQNA

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল নবী-নন্দিনী ফাতেমা যাহরার (সা. আ.) মহিমান্বিত জন্ম বার্ষিকী

22:45 - April 21, 2014
সংবাদ: 1398215
আন্তর্জাতিক বিভাগ: ইতালির রাজধানী রোমে নবী-নন্দিনী এবং বেহেস্তের নারীদের নেত্রী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইমাম আল-মাহদী (আ.) সেন্টারে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকীর দিনটি নারী দিবস এবং মাতৃ দিবস। আর এ উপলক্ষে ১৯শে এপ্রিলে ইতালির রাজধানী রোমের ইমাম আল-মাহদী (আ.) সেন্টারে ইরান, লেবানন, আফগানিস্তান এবং ইতালির অধিবাসীদের উপস্থিতিতে বর্ণাঢ্য আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উৎসব মাহফিলে হযরত ফাতিমা যাহরা (সা. আ.) এর জীবনীর আলোকে বক্তৃতা পেশ করেন আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন শামেল।
ডক্টর শামেল বলেন: হযরত মুহাম্মাদ (সা.) এর চার মেয়ে এবং এক ছেলে ছিলেন। হযরত মুহাম্মাদ (সা.) এর চতুর্থতম মেয়ে হযরত ফাতিমা যাহরা (সা. আ.) ছিলেন। হযরত ফাতিমা যাহরা (সা. আ.) ২০শে জমাদিউস সানীতে জন্মগ্রহণ করেছেন। বিখ্যাত মুসলিম ঐতিহাসিকবিদের মতে হযরত ফাতিমা যাহরা (সা. আ.) পঞ্চম বা’য়াসাতে ২০শে জমাদিউস সানীতে জন্মগ্রহণ করেছেন। হযরত ফাতিমা যাহরা (সা. আ.) ১৮ বছর বয়সের মধ্যে প্রথম আট বছর মক্কায় এবং পরবর্তীতে ১০ বছরে মদিনায় ছিলেন।
হযরত ফাতিমা যাহরা (সা. আ.)কে দুনিয়া ও আখিরাতে নারীদের সর্দার বলে অভিহিত করেছেন হযরত মুহাম্মাদ (সা.)।
সর্বশেষে ডক্টর শামেল হযরত ফাতিমা যাহরা (সা. আ.) সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
বলাবাহুল্য, ইতালির উত্তরাঞ্চলে অবস্থিত মিলান ও টারানো শহরেও হযরত ফাতেমা যাহরার (সা. আ.) মহিমান্বিত জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

81129961

captcha