
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাগদাদে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের রিপোর্টের ভিত্তিতে এ প্রদর্শনী ইরাকের অভ্যন্তরিন নিরাপত্তা বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ইরাকের জনগণের বিরুদ্ধে সাদ্দাম ও তাকফিরীদের বিভিন্ন অপরাধকর্মের চিত্র প্রদর্শিত হচ্ছে।
হালাবচে’তে সাদ্দামের রাসায়নিক বোমা হামলা, কারবালায় সাদ্দামের বাথ বাহিনী’র হামলা এবং ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাজার ভেঙ্গে দেয়াসহ কারবালা, হিল্লা, বাগদাদ ও সামেররাতে তাকফিরীদের আত্মঘাতী হামলা এবং আত্মঘাতী হামলায় শহীদদের হৃদয় বিদারক ছবি এতে উপস্থাপিত হয়েছে।
প্রদর্শনীর অপর বিভাগে গ্রেফতার হওয়া তাকফিরীদের ছবি এবং সাদ্দামের যুগে ইরাক ত্যাগে বাধ্য হওয়া এক ইরাকির ছবি প্রদর্শন করা হয়েছে। ঐ ব্যক্তি স্বৈরাচারী সাদ্দামের পতনের পর দেশে ফিরে এসে ইরাকের নিরীহ জনগণকে হত্যার বিষয়ে সাদ্দামের টপ সিক্রেট বিভিন্ন চিঠির তথ্য ফাঁস করেছেন।#1398436