IQNA

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ফ্রান্সের খ্যাতনামা কোচ

12:19 - May 01, 2014
সংবাদ: 1401935
আন্তর্জাতিক বিভাগ: আলজেরিয়ার ‘আল-আগওয়াত’ ফুটবল টিমের ফরাসি খ্যাতনামা কোচ ফ্রাসোয়া ব্রক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

‘reflexiondz’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের জাতীয় ফুটবল টিমের সাবেক প্লেয়ার ফ্রাসোয়া ব্রক  বর্তমানে আলজেরিয়ার ‘আল-আগওয়াত’ ফুটবল টিমের কোচ হিসেবে নিয়োজিত রয়েছেন। ২৭শে এপ্রিলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আলজেরিয়ার মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ফ্রান্সের খ্যাতনামা কোচ ফ্রাসোয়া ব্রক ২০০৩ সাল থেকে মরক্কো, তিউনিসিয়া এবং আলজেরিয়ার বিভিন্ন ফুটবল টিমের কোচ হিসেবে নিয়োজিত রয়েছেন। দীর্ঘ এ সময়ে তিনি মুসলমানদের মধ্য ঘনিষ্ঠভাবে বসবাস করেছেন এবং ইসলাম ধর্ম সম্পর্কে জেনেছেন। ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করার পর এ শান্তির ধর্মকে নির্বাচন করেছেন তিনি।
আলজেরিয়ার আল-আগওয়াত শহরের ‘ইমাম হুসাইন (আ.)’ মসজিদে ফ্রাসোয়া ব্রক আনুষ্ঠানিক ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বলাবাহুল্য, এর পূর্বে আলজেরিয়ায় ‘শাবাব’ ফুটবল টিমের খৃস্টান কোচ ‘কাসরল হাইরান’ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
1400489

captcha