
আল-আলাম চ্যানেলের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : গত ৩ মার্চ ১০ম ইমাম হযরত হাদী (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকীতে ইরাকের বিভিন্ন প্রদেশসহ বিভিন্ন দেশ থেকে ১০ লক্ষাধিক যায়ের (যেয়ারতকারী) কড়া নিরাপত্তার মধ্যে এ দিবস উপলক্ষে আয়োজিত শোক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
ইরাক পুলিশ জানিয়েছে : ইমাম আলী নাকী (আ.) এর পবিত্র শাহাদাত দিবসে ইরাকের উত্তর অঞ্চলে ৩টি পৃথক সন্ত্রাসী হামলায় ১০ জন শহীদ এবং অপর ২৯ জন আহত হয়েছে।
স্থানীয় এক পুলিশ সূত্র জানিয়েছে যে, বাগদাদের ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ‘বালাদ’ শহরের নিকটবর্তী হাইওয়ে’তে অজ্ঞাত অস্ত্রধারী ব্যক্তিরা যায়েরদের কাফেলার উপর হামলা চালায়। এ হামলায় ৮ জন শহীদ এবং অপর ১৫ জন আহত হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে : সশস্ত্র সন্ত্রাসীরা শোক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুলি চালালে এক ব্যক্তি শহীদ এবং অপর ৫ জন আহত হয়। এছাড়া বাগদাদের ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত সামেরা’তে আযাদারদের উপর চালানো সন্ত্রাসী হামলায় ১ জন যায়ের শহীদ এবং অপর ৯ জন আহত হয়েছে।#1402877