IQNA

নতুন পন্থায় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে উগ্র বৌদ্ধরা

4:20 - May 08, 2014
সংবাদ: 1404635
আন্তর্জাতিক বিভাগ: মিয়ানমারের বৌদ্ধ নেতা, সন্ন্যাসী এবং রাজনীতিবিদগন রাখাইন প্রদেশে মুসলিম বিরোধী ‘আরাকান ন্যাশনাল ডিফেন্স’ দল সংগঠনের আহ্বান জানিয়েছে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিয়ানমারের অসহায় রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে একটি সশস্ত্র গ্রুপ তৈরি করার আহ্বান জানিয়েছে বৌদ্ধ চরমপন্থি সন্ন্যাসীরা।
মিয়ানমারের রাখাইন প্রদেশের বৌদ্ধ নেতা, সন্ন্যাসী এবং রাজনীতিবিদগন জানিয়েছে: আমরা এ প্রদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে, রাখাইন প্রদেশে একটি সশস্ত্র গ্রুপ তৈরি করা অপরিহার্য।
সম্প্রতি চরমপন্থি বৌদ্ধদের সহিংসতার দরুন রাখাইন প্রদেশের সংখ্যালঘু মুসলমানদের মধ্যে অনেকেই নিহতে হয়েছে এবং অধিকাংশই নিজ বাসগৃহ ত্যাগ করতে বাধ্য হয়েছে।
রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের নাগরিকত্ব সার্টিফিকেট না থাকার ফলে সেদেশ সরকার তাদেরকে গ্রহণ করেনি।
1404550 

captcha