
‘Anadolu Agency’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উনিয়ানঙ্গু বারাক ওবামার পিতার ধর্মের বোন। ওবামার তাকে ‘অলিভ ফুফু’ বলে ডাকতেন। তিনি ৬১ বছর বয়সে মারা গিয়েছেন। তিনি বহু বছরে চেষ্টার পর আমেরিকায় আশ্রয় পেয়েছেন এবং ২০১০ সাল থেকে বোস্টন প্রদেশে বসবাস করতেন। তার তিন মেয়ে এবং এক ছেলে যথাক্রমে ফয়সাল, হোসাইন, সাব্বির আবাদি এবং রুকাইয়া। ওবামা খ্রীষ্টের চার্চের অনুগামী হিসেবে নিজেকে দাবী করে এবং তার শ্বেতাঙ্গ মাতা সেক্যুলার এবং পিতা ইসলাম ধর্মের অনুসারী ছিল কিন্তু পরবর্তীতে সেক্যুলার হয়। তিনি আমেরিকার হাওয়াই প্রদেশে জন্মগ্রহণ করেন এবং ৬ থেকে ১০ সালের মধ্যে নিজ মাতা এবং মুসলিম বিপিতার (সতবাবা) সাথে ইন্দোনেশিয়ায় বসবাস করেছেন।