IQNA

পাকিস্তানের সুন্নি মুফতি ;

আলেম সমাজের ঐক্যের মাঝে মুসলিম উম্মাহ ঐক্য নিহিত

19:10 - May 21, 2014
সংবাদ: 1409539
আন্তর্জাতিক বিভাগ : ‘মুসলিম বিশ্ব; তাকফির, হুমকি এবং এর প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায় পাকিস্তানি মুফতি ‘গোলাম মহিউদ্দীন’ বলেছেন : যদি মুসলিম মাযহাবসমূহের নেতা ও আলেমরা ঐক্যে পৌঁছুতে পারে তবে সকল মাযহাবের অনুসারীরাও ঐক্যে পৌঁছুবে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-মুস্তাফা (স.) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও যোগাযোগ বিভাগ এবং ‘আল-ফাজর’ থট সেন্টারের উদ্যোগে আয়োজিত এ সভায় পাকিস্তানের সুন্নি মুফতি মুসলিম উম্মাহ’র ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন। এ সভা ইরানের কোম শহরের উচ্চতর ফিকাহশাস্ত্র শিক্ষা কলেজ হুজ্জাতিয়া’তে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন : ইমাম আবু হানিফাকে এ জন্য আমি ইমামে আযাম হিসেবে মানি যেহেতু তিনি ছিলেন ইমাম সাদিক (আ.) এর মত ব্যক্তিত্বের ছাত্র।
বর্তমানে মুসলমানদের মাঝে বিদ্যমান বিভিন্ন সমস্যার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন : আজ মুসলমানদের সকল বিপর্যয়ের মূলে হচ্ছে মুসলিম আলেম সমাজের অনৈক্য এবং ওয়াহাবীদের নীল নকশা। এ ফেতনা এড়িয়ে যেতে সকল মুসলিম মাযহাবের অনুসারীদেরকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন : কোন মুসলমানকে কাফের আখ্যায়িত করা কবিরা গুনাহসমূহের অন্যতম। আর যে মুসলমান অপরকে কাফের বলে আখ্যায়িত করে, তার মাঝে না কুরআনের কোন শিক্ষা আছে আর না সে মহানবি (স.) এর সুন্নতকে বুঝতে পেরেছে।#1408670

captcha