IQNA

‘তাকফিরী চিন্তাধারার মোকাবিলা’ শীর্ষক সম্মেলন মিশরে

18:46 - May 22, 2014
সংবাদ: 1409683
আন্তর্জাতিক বিভাগ : ‘তাকফিরী চিন্তাধারার মোকাবিলা’ শীর্ষক সম্মেলন, মিশরের নির্মাণ ও উন্নয়ন পার্টির উদ্যোগে আজ ২২শে মে বিকেলে মিশরের ‘মিনইয়া’ শহরে অনুষ্ঠিত হবে।

‘আল-বাওয়াবা নিউজ’ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মিশরের নির্মাণ ও উন্নয়ন পার্টির (জামায়াতে ইসলামি মিশরের ডান রাজনৈতিক সহযোগী) উদ্যোগে মিনইয়া শহরের ‘আবু হেলাল’ নামক স্থানে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সম্মেলন হত্যাকে না বলুন, তাকফিরকে না বলুন এবং বিস্ফোরণকে না বলুন ইত্যাদি শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনে জামায়াতে ইসলামি মিশরসহ অপর ইসলামপন্থী দলসমূহের নেতারা উপস্থিতি থাকবেন। এতে বক্তাগণ তাকফিরী চিন্তাধারার মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখবেন।
উল্লেখ্য, মিশরের নির্মাণ ও উন্নয়ন পার্টির এক বিবৃতিতে মিনইয়া, বেনি সুয়েফ ও আসইউট প্রদেশে এ দলের সমর্থকদেরকে সম্মেলনে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।#1409471

captcha