
‘ISESCO’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উৎসব অনুষ্ঠানে শিক্ষা কেন্দ্রের মহা সচিব আব্দুল আজিজ ওসমানুল তায়িজির, ‘ISESCO’ ইসলামী বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, কিরগিজস্তানের সাংস্কৃতিক মন্ত্রী, কিরগিজস্তানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দেশের পররাষ্ট্র দূত এবং কিরগিজ নাগরিকগণ উপস্থিত ছিলেন।
ISESCO প্রতিষ্ঠানের দশ বছরের পরিকল্পনার মধ্যে ‘ইসলামী সাংস্কৃতিক রাজধানী’ অন্যতম পরিকল্পনা। এ পরিকল্পনাটি ২০০৪ সালে বিভিন্ন ইসলামিক দেশের সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়দের সিদ্ধান্তে নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের মধ্যে প্রতি বছর এশিয়া, আফ্রিকা এবং আরবি দেশ সমূহের মধ্যে তিনটি দেশে ‘ইসলামী সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে নির্ধারণ করা হবে এবং বছর জুড়ে ঐ দেশ সমূহে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, গত মাসে ‘২০১৪ সালে ইসলামী বিশ্বের সাংস্কৃতিক রাজধানী; শারজা’ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে এবং আগামী মাসে ‘২০১৪ সালে আফ্রিকায় ইসলামী বিশ্বের সাংস্কৃতিক রাজধানী; ওয়াহগুডোগু’ অনুষ্ঠিত হবে।
1409360