IQNA

উদ্ভিদের দ্রুত বৃদ্ধির উপর প্রভাব ফেলে কোরআন তেলাওয়াতের

8:52 - May 24, 2014
সংবাদ: 1409869
আন্তর্জাতিক বিভাগ : তুরস্কের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা আকলিচ এক গবেষণায় উদ্ভিদের উপর পবিত্র কোরআন তেলাওয়াতের প্রভাবের বিষয়টি প্রমাণ করেছেন। তিনি বলেন : কোন গাছ বা উদ্ভিদের উপর পবিত্র কোরআনের আয়াতের তেলাওয়াত সেটার দ্রুত বৃদ্ধির কারণ হয়।

বার্তা সংস্থা ইকনা : ‘সাদাল বালাদ’ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে তুরস্কের দৈনিক ‘হুররিয়্যাত’ লিখেছে : যে কোন উদ্ভিদের পাশে পরপর কয়েকদিন কোরআন তেলাওয়াত প্রচারের ফলে ঐ উদ্ভিদের বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেড়ে যায়।
যে সকল উদ্ভিদের পাশে কোরআন তেলাওয়াত প্রচার করা হয় তার সাথে একই ধরনের পরিবেশ ও আবহাওয়াতে বেড়ে ওঠা উদ্ভিদের বৃদ্ধির হার চোখে পড়ার মত।
আন্তর্জাতিক বিভাগ : তুরস্কের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা আকলিচ এক গবেষণায় উদ্ভিদের উপর পবিত্র কোরআন তেলাওয়াতের প্রভাবের বিষয়টি প্রমাণ করেছেন। তিনি বলেন : কোন গাছ বা উদ্ভিদের উপর পবিত্র কোরআনের আয়াতের তেলাওয়াত সেটার দ্রুত বৃদ্ধির কারণ হয়।
ফাতেমা আকলিচ প্রমাণ করেছেন যে, কোন উদ্ভিদের পাশে প্রতিদিন ৫ ঘন্টা করে ২০ দিন যাবত কোরআন তেলাওয়াত প্রচার করলে ঐ উদ্ভিদের বৃদ্ধির হার সাধারণ পরিবেশে বেড়ে ওঠা উদ্ভিদ অপেক্ষা দ্বিগুণ।
তার সংযোজন : যে সকল উদ্ভিদের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা হয়েছে সেগুলো ২০ সেন্টিমিটার এবং একই সময়ে সাধারণ উদ্ভিদ ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বেও উদ্ভিদের উপর পবিত্র কোরআন তেলাওয়াতের প্রভাবের বিষয়ে গবেষকগণ তাদের গবেষণায় এ বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছেন।#1409503

captcha