IQNA

বাগদাদে ইমাম মুসা কাযিম (আ.) এর যায়েরদের উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ : ৩২ জনের শাহাদত

8:59 - May 24, 2014
সংবাদ: 1409880
আন্তর্জাতিক বিভাগ : বাগাদাদে ইমাম মুসা কাযিম (আ.) এর যায়েরদের পথে বোমা বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছে।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : বাগদাদের দু’টি বোমা বিস্ফোরণে, ইমাম মুসা কাযিম (আ.) এর অন্তত ৩২ জন যায়ের শহীদ এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।
গাড়ী বোমা বিস্ফোরণের মাধ্যমে একটি হামলা চালানো হয় এবং দ্বিতীয়টি ইমাম মুসা কাযিম (আ.) এর যেয়ারতের উদ্দেশ্যে আগত যায়েরদের পথে আত্মঘাতী এক ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করে। বাগদাদের ‘আল-মানসুর’ এলাকায় দ্বিতীয় হামলাটি চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#1409752

captcha