IQNA

ভারতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

22:44 - May 24, 2014
সংবাদ: 1410355
আন্তর্জাতিক বিভাগ: ভারতের বেঙ্গুলারে ২৬শে মে তথা সোমবারে চতুর্থতম আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত এবং হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুম্বাইয়ে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের প্রধান মাহদি হাসান খানি জানিয়েছেন: উক্ত চতুর্থতম আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত এবং হেফজ প্রতিযোগিতায় ইরানের বিশিষ্ট ক্বারি ‘হাসান যাদে নুশা’ এবং ‘আলী কাসেম আবাদী’ প্রথমবারের মত অংশগ্রহণ করবেন।
তিনি আরও জানিয়েছেন, উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইরান ছাড়াও মিশর, ভারত এবং বাংলাদেশের হাফেজ এবং ক্বারিগণ অংশগ্রহণ করবেন।
চতুর্থতম আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত এবং হেফজ প্রতিযোগিতা বেঙ্গালুর মসজিদ বোর্ডের পক্ষ থেকে এবং ইরানী কালচারাল সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।
1409850

captcha