IQNA

ইসলাম অবমাননার দায়ে পাকিস্তানে নিষিদ্ধ হল ‘টুইটার’

23:31 - May 24, 2014
সংবাদ: 1410359
আন্তর্জাতিক বিভাগ: টুইটারের যেসকল পৃষ্ঠায় ইসলাম ধর্ম সম্পর্কে কুরুচিকর উক্তি উল্লেখ করা হয়েছিল পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের আহ্বানে সে পৃষ্ঠা গুলো টুইটার কর্মকর্তাগণ বন্ধ করে দিয়েছে।

আন্তর্জাতিক বিভাগ: ইসলাম ধর্মের অবমাননা করায় পাকিস্তানে সামাজিক যোগাযোগের মাধ্যম 'টুইটার' বন্ধ করে দেয়া হয়েছে। টুইটারে ইসলামবিরোধী ছবি প্রকাশ করায় তা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান টেলিকমিউনিকেশনস অথরিটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন।
মহানবী (সা.) এর ছবি নিয়ে পোস্ট দেয়ার একটি ন্যক্কারজনক প্রতিযোগিতার আয়োজন করেছিল ফেইসবুক। ফেইসবুকের এ প্রতিযোগিতার বিষয়াবলী টুইটারে প্রকাশ করা হয়েছিল এবং পাকিস্তান সরকারের প্রতিবাদের পরও টুইটার তা সরিয়ে নিতে অস্বীকার করায় ইসলামাবাদ এ ওয়েব সাইটকে বন্ধ করে দেয়। মোহাম্মদ ইয়াসিন বলেন, ফেইসবুক পাকিস্তানের উদ্বেগকে আমলে নিলেও টুইটার তা করেনি।
২০১০ সালে একই ধরনের প্রতিযোগিতার আয়োজন করায় দু'সপ্তাহের জন্য ফেইসবুক বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।
বলাবাহুল্য, টুইটারে ইসলাম এবং হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে যে সকল কুরুচিকর উক্তি লেখা হয়েছিল সেখানে বিভিন্ন ব্যক্তি কর্তৃক পবিত্র কুরআনে আগুন লাগানোর চিত্র সহকারে নবীদের নিয়ে কুরুচিকর উক্তি এবং তাদেরকে ব্যঙ্গ করে বিভিন্ন চিত্র প্রকাশ করা হয়েছিল।
1409858

captcha