IQNA

লন্ডনের একটি মসজিদে কুরআন তেলাওয়াত করলেন আর্সেনালের এক ফুটবল তারকা

17:21 - May 25, 2014
সংবাদ: 1410868
আন্তর্জাতিক বিভাগ: আর্সেনালের মুসলিম ফুটবল তারকা ‘ভাস্সারিকি আবু দিয়াবি’ লন্ডনের একটি মসজিদে কুরআন তেলাওয়াত করেছেন। আর তার কুরআন তেলাওয়াতের ভিডিও ক্লিপটি সামাজিক নেটওয়ার্কে ব্যাপক সাড়া জাগিয়েছে।

‘journaldumusulman’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি আর্সেনালের মুসলিম ফুটবল তারকা ‘ভাস্সারিকি আবু দিয়াবি’ লন্ডনের একটি মসজিদে সুরা “নুর” তেলাওয়াত করেন। তেলাওয়াতের এ ভিডিও ক্লিপটি ইন্টারনেটে প্রকাশ হলে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন এবং ইন্টারনেট ব্যবহারকারীরা ভাস্সারিকি আবু দিয়াবি’কে ব্যাপক ভাবে অভ্যর্থনা জানিয়েছেন।
ফরাসি জাতীয় ফুটবল টিমের পক্ষ হয়ে দশ বারে খেলেছেন। এ ফিল্মে দেখা যায় মলির বংশোদ্ভূত মুসলিম প্লেয়ার ‘ফ্রেডেরিক ওমর কানুতা’র সঙ্গে ভাস্সারিকি আবু দিয়াবি লন্ডনের বড় মসজিদে সুরা নুর তেলাওয়াত করছেন।
এপর্যন্ত আবু দিয়াবি পবিত্র কুরআনের প্রায় ১১ পাড়া মুখস্থ করেছেন। এথেকে স্পষ্ট যে, তার পেশাগত জীবনের পাশাপাশি ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে তার ব্যাপক পরিচিতি রয়েছে।  ফিল্ম
1410733

captcha