
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম কাযিম (আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোকানুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য জিয়ারতকারীরা ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে পায়ে হেটে কাযেমাইন শহরে এসেছে। সকল জিয়ারতকারীরা সকল বিভেদ ভুলে যেয়ে ঐক্য এবং সন্ত্রাস নির্মূলের আহ্বান জানিয়েছেন।
ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে আগত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ এবং যুবকগণ সহস্রাধিক কিলোমিটার পায়ে হেটে ইমাম কাযিম (আ.)-এর জিয়ারতের জন্য পবিত্র নগরী কাযেমাইনে এসেছে। এ কাজের মধ্য দিয়ে সকল জিয়ারতকারীরা ইমামের প্রতি নিষ্ঠা এবং ভালবাসা প্রদর্শন করেছেন। এছাড়াও আহলে বাইয়েত ভক্তগণ জিয়ারতকারীদের জন্য পথে বিনামূল্যে খাবার বিতরণ করেছেন।
পথে জিয়ারতকারীদের জীবনের নিরাপত্তা এবং সন্ত্রাসী কর্ম প্রতিরোধের জন্য ইরাকী নিরাপত্তা বাহিনী কঠোর ভাবে সোচ্চার ছিল।
নুন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইমাম কাযিম (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের এক খ্রিষ্টান নাগরিক এবং বাগদাদে ‘আল আওয়ায়েল’ রেস্টুরেন্টের মালিক জিয়ারতকারীদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ করেছেন।
এছাড়াও ইমাম কাযিম (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হোসাইন (আ.)-এর জিয়ারতকারীদের উপস্থিতিতে বিশেষে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
1410839