IQNA

তিন জন মুসলমানের লাশ ক্ষতবিক্ষত করল উগ্র খ্রিস্টানরা

22:55 - May 27, 2014
সংবাদ: 1411483
আন্তর্জাতিক বিভাগ: মধ্য আফ্রিকার উগ্র খ্রিস্টানরা তিন জন মুসলমানকে হত্যা করে তাদের লাশ ক্ষতবিক্ষত করেছে।

‘letempsdz’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইনকা’র রিপোর্ট: মধ্য আফ্রিকার রাজধানী বাঙ্গুইতে ওই তিন তরুণকে হত্যা করা হয়। নিহতরা স্থানীয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন। মুসলিম সেলেকা জনগোষ্ঠী এবং উগ্র খ্রিস্টান জঙ্গিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ওই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল।
নিহত তিন মুসলিম তরুণের লাশ কেটে হৃৎপিণ্ডসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ আলাদা করে ফেলে খ্রিস্টান জঙ্গিরা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মুসলমানরা তাদের এলাকার ওপর দিয়ে চলে যাওয়া কয়েকটি প্রধান সড়ক অবরোধ করেন।
গত বছরের ডিসেম্বরে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের খ্রিস্টান জঙ্গিরা মুসলিম সেলেকা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা শুরু করে। কয়েক মাসের মুসলিম বিরোধী সহিংসতায় হাজার হাজার মুসলমান নিহত এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চলছে।

1411088

captcha