
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনের ‘আল আকসা’ ওয়াকফ ও হেরিটেজ ফাউন্ডেশন জানিয়েছে: গত ২৭শে মে যায়নবাদীরা জেরুজালেমের পুরানো কেন্দ্রীয় অংশ এবং মসজিদুল আকসা হতে ২০০ মিটার দূরত্বে ‘ইসরাইলের মণি’ নামে তাদের ইবাদতখানার ভিত্তি স্থাপন করেছে।
উক্ত প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু উক্ত ইবাদতখানা নির্মাণের সকল খরচ যা ৫০ মিলিয়ন শিকাল (ইসরায়েলি টাকার নাম) দায়ভার গ্রহণ করেছে।