IQNA

ইংল্যান্ড ইসলামিক সেন্টারে শাবান মাসের উৎসব অনুষ্ঠানের আয়োজন

23:59 - May 31, 2014
সংবাদ: 1412809
আন্তর্জাতিক বিভাগ: লন্ডনে ‘ইংল্যান্ড ইসলামিক সেন্টারে’ পবিত্র শাবান মাস উপলক্ষে ১ম জুনে আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উৎসব অনুষ্ঠান হযরত মুহাম্মাদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.), হযরত আব্বাস (আ.) এবং ইমাম যয়নুল আবেদীন (আ.) এবং পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উৎসব অনুষ্ঠানের উপান্তে ‘বিভিন্ন সময়ে আহলে বাইয়েত (আ.) এবং তাদের ভূমিকা’ নামক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে ইসলামিক চিন্তাবিদ ‘স্যায়েদ হাশেম সাব্বির’ মূল্যবান বক্তৃতা পেশ করেছেন।
উক্ত অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে এবং আহলে বাইয়েত (আ.) এর শানে হাজ্বি স্যায়েদ জাফরুল মুসাভি গজল, মার্সিয়া এবং কবিতা পরিবেশন করেন। পবিত্র শাবান মাস উপলক্ষে ইংল্যান্ড ইসলামিক সেন্টারের সকল কর্মকর্তাগণ বিশ্বের সকল মুসলমানকে অভিনন্দন জানিয়েছেন।
1412777

captcha