IQNA

কুয়েতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ;

সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাত করবেন কুয়েতের আমির

11:03 - June 01, 2014
সংবাদ: 1412985
আন্তর্জাতিক বিভাগ : কুয়েতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি জানিয়েছে, তেহরান সফরে ইসলামি বিপ্লবের নেতার সাথে সাক্ষাত করবেন কুয়েতের আমির।

‘আল-আলাম’ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কুয়েতের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি দলের সাথে আজ রোববার (১লা জুন) তেহরান সফরে আসছেন কুয়েতের আমির –এ কথা উল্লেখ করে কুয়েতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন : এ সফরে কুয়েতের আমির ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী ও ইরানি প্রেসিডেন্ট ড. রুহানীর সাথে সাক্ষাত করবেন।
তিনি বলেন : এ সফরে ইরান ও কুয়েতের পারস্পারিক সম্পর্ক ও সহযোগিতার উপর আলোচনার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া বিভিন্ন খাতে দু’টি দেশের মধ্যে সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হওয়ার ক্ষেত্রও প্রস্তুত রয়েছে।
আলীরেজা এনায়েতি বলেন : অর্থনৈতিক, সাংস্কৃতিক, আকাশ পথে মালামাল বহন, কাস্টমস বিষয়ে পারস্পারিক সহযোগিতা, পর্যটন ও ক্রীড়া ইত্যাদি বিষয়ে পারস্পারিক চুক্তি সম্পন্ন হতে পারে।
ইরানে ইসলামি বিপ্লবের বিজয়ের পর কুয়েতের আমির (ততকালীন পররাষ্ট্রমন্ত্রী) বার্তা প্রেরণ পূর্বক কুয়েতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের বিজয়ে অভিনন্দন জানিয়েছিলেন –এ কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন : ইতিমধ্যে কুয়েতি পত্র-পত্রিকায় এ সফর নিয়ে ব্যাপক লেখালেখি শুরু হয়েছে। তারা বলছে যে, শেইখ সাবাহ হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চলভূক্ত দেশসমূহের প্রথম আমির, যিনি ইরান সফর করছেন।#1412846

captcha