
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ উৎসব মাহফিল মিশরের শিয়াদের উপস্থিততে উক্ত মসজিদের ‘রায়াসুল হুসাইন’ (রেওয়ায়ত অনুযায়ী ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাথা সেখানে দাফন করার হয়েছে) স্থানে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উৎসব মাহফিল ২য় জুন পর্যন্ত একাধারে অব্যাহত ছিল। মিশরের চরমপন্থি সালাফিদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও সেদেশের শিয়াগণ উক্ত উৎসব মাহফিল পালন করেছেন।
মিশরের সালাফিরা সেদেশের শিয়াদের হুমকি দিয়ে এ উৎসব মাহফিল পালনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এদিকে মিশরের শিয়া মাযহাবের নেতা জানিয়েছেন: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র দিনে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মিশরের শিয়াগণ প্রতি বছর দু’বার ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ইমাম হুসাইন (আ.)-এর প্রতি তাদের ভালবাসা প্রকাশ করেন। একবার তৃতীয় শাবানে হযরত ইমাম হুসাইন (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এবং দ্বিতীয়বার রবিউস সানি মাসে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাথা কায়রো’য় প্রবেশ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেন।
1413153