
‘OIC’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দুই দিন ব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন ২৭টি দেশের ইসলামিক কোঅপারেশন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ১২ তারিখে শুরু হয়েছে।
উক্ত শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী কোঅপারেশন সংস্থার মহাসচিব ‘আইয়াদ বিন মাদানি’ তার প্রেরিত বার্তায় উল্লেখ করেছেন: এ শীর্ষ সম্মেলনে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে ইসলামী দেশগুলোর সাফল্য এবং ইসলামী কোঅপারেশন চেষ্টায় হালাল স্ট্যান্ডার্ড প্রবর্তন করার ব্যাপারে পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন: ইসলামী পর্যটনের উন্নতি সাধনের জন্য হালাল হোটেল এবং থাকার ব্যবস্থা, ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্রীড়া ও বিনোদনমূলক সুবিধার উন্নয়ন এবং ইসলামী সাংস্কৃতিক স্থানসমূর পরিচিতি এবং হালাল খাদ্য এবং পানীয়র উন্নয়নের প্রয়োজন রয়েছে।
দু’দিন ব্যাপী উক্ত আন্তর্জাতিক সম্মেলনে পর্যটন উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবসমূহ উপস্থাপন, ইসলামিক ও হালাল ব্যবসার উন্নয়ন এবং পর্যটন উন্নয়ন কার্যকরের জন্য যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের আলোকে আলোচনা করা হয়েছে।
1414095