IQNA

২৮শে জুলাই পবিত্র রমজান মাসের ঘোষণা দিল ইউরোপের ফতোয়া কাউন্সিল

17:16 - June 10, 2014
সংবাদ: 1416347
আন্তর্জাতিক বিভাগ: ইউরোপের ডাবলিন শহরের ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে: আগামী ২৮শে জুলাই তথা শনিবার থেকে ইউরোপে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আসন্ন রমজান মাস উপলক্ষে ইউরোপের ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে: ইউরোপের ফতোয়া ও রিসার্চ কাউন্সিল পবিত্র রমজান মাসে মুসলিম অধিবাসীদের মধ্যে ইসলাম শিক্ষা এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
এ কাউন্সিল আরও জানিয়েছে: বর্তমান সময়ে বিশ্বে জ্যোতির্বিদ্যা অগ্রগতি হয়েছে। আর এর ফলে ইউরোপে পূর্বে থেকেই পবিত্র রমজান মাসের সঠিক তারিক ঘোষণা করা সম্ভব হয়েছে।
এছাড়াও ইউরোপের ফতোয়া কাউন্সিল জানিয়েছে: বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে বলা যাচ্ছে যে, ২৭শে জুলাই পবিত্র নাগরি মক্কার স্থানীয় সময় সন্ধ্যা ১১:১১ মিনিটে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। তবে ঐদিনে আরবি এবং এশিয়ার দেশ গুলোয় খালি চোখে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্ভব হবে না। ঐ দিনে শুধুমাত্র ল্যাটিন আমেরিকান নাগরিকগণ টেলিস্কোপের সহায়তায় চাঁদ দেখতে পারবেন।
ইউরোপের ফতোয়া কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, ২৮শে জুলাই তথা শনিবারে পবিত্র রমজান মাসের প্রথম তারিখ শুরু হচ্ছে এবং এ কাউন্সিল আশাবাদী যে, রমজান মাসে ইউরোপিয়ান অধিবাসী ইসলামী আইন মেনে চলে অমুসলিমদের সম্মুখে ইসলামের সঠিক রূপ তুলে ধরবে।
1416176

captcha