IQNA

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন বিলম্বিত

2:29 - June 17, 2014
সংবাদ: 1418421
আন্তর্জাতিক বিভাগ: আলজেরিয়ায় ২০১২ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং কথা ছিল ২০১৬ সালের পূর্বেই মসজিদটি উদ্বোধনী হবে। কিন্তু বিভিন্ন সমস্যা থাকার দরুন সাত মাস দেরী করে, ২০১৬ সালের প্রথম দিকে মসজিদটি উদ্বোধন হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলজেরিয়ায় ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ ঈসা, বলেন: আলজেরিয়ার বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মাণ কাজ ২০১২ সালের মে মাসে শুরু হয়েছিল এবং এই বছরের শেষের দিকে সম্পন্ন করার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে মসজিদ নির্মাণ সাত মাস পরে শুরু হয় এর ফলে, তা উদ্বোধন করতেও দেরী হবে।
মসজিদটি মসজিদুল হারাম ও মসজিদ আল নবী (সা.)-এর পর বিশ্বের বৃহত্তম মসজিদ এবং মসজিদটি ৪৮ মাসের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ে তা উদ্বোধন করা সম্ভব হবে না।
তিনি বলেন: এ পর্যন্ত কাজের ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং এ কারণে ২০১৬ সালে মসজিদটি উদ্বোধন করা হবে।
মসজিদ ছাড়াও ঐ স্থানে দারুল কুরআন কারিম, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, স্থায়ী প্রদর্শনী, গ্রন্থাগার, মিলনায়তন, ইসলামিক আর্ট মিউজিয়াম এবং গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে।
1417649

captcha