IQNA

শ্রীলংকায় মুসলমানদের উপর উগ্র বৌদ্ধদের হামলা; ৩ মুসলিম নিহত এবং ৮০ জন আহত

13:06 - June 19, 2014
সংবাদ: 1420224
আন্তর্জাতিক বিভাগ: শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে মুসলমানদের উপর উগ্র বৌদ্ধরা হামলা চালিয়েছে। এ হামলার ফলে ৩ জন মুসলমান নিহত এবং অপর ৮০ জন আহত হয়েছে।

‘Voice of Russia’ বার্তা সংস্থার বরাত দিয়ে কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা’র রিপোর্ট: শ্রীলংকার সংসদে মুসলিম সম্প্রদায়ের এ প্রতিনিধি স্পর্শকাতর এলাকায় সমাবেশ করার জন্য বৌদ্ধদেরকে সরকার অনুমতি দেয়ার কারণে তিনি পদত্যাগের হুমকি দিয়েছেন। রাওফ হাকিম মুসলমানদের মসজিদে বৌদ্ধদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। উল্লেখ করা যায় উগ্র বৌদ্ধরা রাজধানী কলোম্বো থেকে ৬০ কিলোমিটার দূরে "হারবেতোদাওয়া» গ্রামের একটি মসজিদে আক্রমণ করে কাচ ভেঙে দিয়েছে। এ ঘটনাটি রাত ১১টার সময় ঘটেছে এবং বৌদ্ধরা মসজিদের ব্যাপক ক্ষতি সাধন করেছে এবং গ্লাস ভেঙ্গে দিয়েছে। মসজিদের অফিসের সদস্যরা জানিয়েছেন: দুর্ঘটনার খবর জানার পর পুলিশ, ঘটনাস্থলে হাজির হয়।
শ্রীলংকায় সম্প্রতি মুসলমানদের ওপর বৌদ্ধদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজা পাকশে এক বিবৃতিতে জনগণকে সংহতি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়েছেন। তিনি বলেন, কাউকে আইন লঙ্ঘনের সুযোগ দেয়া হবে না।
এদিকে, শ্রীলংকার মুসলিম সম্প্রদায় তাদের ওপর উগ্র বৌদ্ধদের হামলার ব্যাপারে সরকারের উদাসীনতার অভিযোগ করেছেন। তারা বলছেন, মুসলমানদের সঙ্গে বৌদ্ধদের অন্যায় অপকর্মের ব্যাপারে শ্রীলঙ্কার সরকার ও সেনাবাহিনীর নীরবতার কারণে বৌদ্ধরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পূর্ব  পরিকল্পনা অনুযায়ী শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী দাঙ্গা বাধানো হচ্ছে। সেখানকার উগ্র বৌদ্ধরা জানে মিয়ানমার থেকে মুসলিম হত্যাযজ্ঞ শুরু হয়েছে এবং তা সারা ভারত উপ মহাদেশে বিস্তার লাভ করছে। মিয়ানমার ও শ্রীলঙ্কায় বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ এবং মিয়ানমারের পর এখন শ্রীলঙ্কার উগ্র বৌদ্ধরাও মুসলিম বিরোধী তাণ্ডব শুরু করেছে। কিন্তু বিভিন্ন মহলে সমালোচনার পরও এ দু’দেশের সরকার মুসলমানদের ওপর উগ্র বৌদ্ধদের হামলা ঠেকাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
মিয়ানমার সরকার সেদেশের মুসলমান ছাত্রদেরকে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে না, তাদেরকে নাগরিকত্বও দিচ্ছে না। এর পাশাপাশি সারা বিশ্বের মানুষ দেখছে কিভাবে মিয়ানমারে উগ্র বৌদ্ধদের হাতে নিরীহ মুসলমানরা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। এখন শ্রীলংকায়ও মিয়ানমারের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। অথচ শ্রীলঙ্কার মুসলমানরা শত শত বছর ধরে বৌদ্ধদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে।
শ্রীলংকার মুসলমানেরা ‘মোর’ নামে পরিচিত এবং সেদেশে তৃতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। শ্রীলংকায় সিংহলী বৌদ্ধদের পর তামিল গোষ্ঠীর জনসংখ্যা বেশী এবং তৃতীয় স্থানে মুসলিম অধিবাসী রয়েছে।
1418614

captcha