IQNA

ডেনমার্কে প্রথম মিনার বিশিষ্ট মসজিদ উদ্বোধন

1:40 - June 23, 2014
সংবাদ: 1421303
আন্তর্জাতিক বিভাগ: ডেনমার্কের রাজধানী ‘কোপেনহেগেনে’ প্রথম মিনার বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়েছে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাতারের সহযোগিতায় ডেনমার্কের প্রথম মিনার বিশিষ্ট মসজিদটি নির্মাণ করতে প্রায় ৩০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
মসজিদটির নাম হচ্ছে " খাইরুল বারিয়াহ " এবং ৭০০ হাজার বর্গ মিটার এলাকায় নির্মিত হয়েছে। মসজিদটির একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি ব্যামাগার এবং একটি টিভি স্টুডিও রয়েছে।
মসজিদটির উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় কিন্তু এই অনুষ্ঠানে দেশের রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন না।
ড্যানিশ পিপলস পার্টির প্রধান খ্রীস্টিন তুলসেন রাজনীতিবিদদের অনুপস্থিতি সম্পর্কে বলেন: আমাদের মনে হচ্ছে এই মসজিদের কার্যক্রমের উপর কাতার সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, মসজিদ ও মুসলমানদের বিষয়াবলীর তত্ত্বাবধান করবে যা আমাদের সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
ডেনমার্ক ইসলামিক কাউন্সিলের মুখপাত্র ও মসজিদ চেয়ারম্যান মুহাম্মদ আল মুমিন বলেন: কাতারের রাজনীতির সাথে আমাদের কোন সম্পর্কই নেই এবং ডেনিশ কাউন্সিল মসজিদ বিষয়ক কার্যাদি পর্যবেক্ষণ করবেন।
তিনি বলেন: কাতার সরকার কোন প্রকার আবেদন ছাড়াই মসজিদ নির্মাণ খরচ প্রদান করেছে।
ডেনমার্কে প্রায় দুই লক্ষ মুসলিম অধিবাসী রয়েছে। জরিপ অনুযায়ী সেদেশ মোট ৫৪ লক্ষ জনগণের মধ্যে তিন শতাংশ জনগণ মুসলমান।

1420466

captcha