IQNA

হিজাব পরিধানের দায়ে হত্যা করা হল ব্রিটেনের এক যুবতীকে

23:57 - June 23, 2014
সংবাদ: 1421736
আন্তর্জাতিক বিভাগ: ব্রিটেনের কুলচাসতার শহরের এক মুসলিম ছাত্রীর হত্যা খবর জানিয়েছে সেদেশের পুলিশ।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটেনের ‘এসেক্স’ বিশ্ববিদ্যালয়ের ৩১ বছরের শিক্ষার্থী ‘নাহিদুল মানায়’কে ৫২ বছরের এক ব্যক্তি দিবালোকে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।
পুলিশ ধারণা করছে, হিজাব করার ফলে এ মুসলিম শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
‘নাহিদুল মানায়’ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ৫২ বছরের এ ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে ১৬টি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। কয়েক মাস পূর্বে এসেক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য নাহিদ তার ভায়ের সঙ্গে ইংল্যান্ডে এসেছিল।
নাহিদের হত্যাকাণ্ড থেকে প্রমাণিত হয় যে, ব্রিটেনে ইসলাম বিদ্বেষীদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সেদের মুসলমানের সর্বদা উদ্বিগ্ন রয়েছে।
ব্রিটেনের মুসলিম কাউন্সিল সেদেশে ইসলাম বিদ্বেষীর সংখ্যা বৃদ্ধির ব্যাপারে মুসলমানদের অবগত করেছে। উক্ত কাউন্সিলের কর্মকর্তা তালহা আহমেদ জানিয়েছেন: সম্প্রতি মাসগুলোই মুসলিম নারীদের ওপর ইসলাম বিদ্বেষীদের হামলা বৃদ্ধি পেয়েছে। আর এজন্য সেদেশে মুসলমানের সর্বদা উদ্বিগ্ন রয়েছে।
ব্রিটেনের বিভিন্ন শহরে প্রায় ৩০ লাখ মুসলমান বসবাস করছে এবং ইসলাম বিদ্বেষীদের হাতে তারা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে।
ফাইনানশিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ব্রিটেনের জনগণরা মুসলমানদের সাথে সবথেকে খারাপ ব্যবহার করেছে।
1420652

captcha