
‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কয়েক দিন পূর্বে ৩১ বছরের শিক্ষার্থী ‘নাহিদুল মানায়’ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এর নরপশুর হামলা শিকার হয় এবং এই হামলায় তার মাথায় ও বুকে ১৬টি ছুরিকাঘাতের ফলে তার মৃত্যু হয়।
ঘটনার দিনে তিনি একটি পাবলিক পার্কের পাশ দিয়ে হেটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার কয়েক দিন পূর্বে একটি যুবক অন্য একটি মুসলিম নারীকে অপমান করে। ব্রিটিশ পুলিশ ‘নাহিদুল মানায়’ হত্যাকারী হিসেবে ঐ যুবককে গ্রেফতার করার কিছুক্ষণ পরেই তাকে মুক্ত করে দেয়।
এছাড়াও পুলিশ সন্দেহভাজন হিসেবে ৫২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কিন্তু কিছুক্ষণ বন্দী রাখার পর পুলিশ ঐ ব্যক্তিকেও মুক্ত করে দেয়।
ব্রিটেনের মুসলিম কাউন্সিল সেদেশে ইসলাম বিদ্বেষীর সংখ্যা বৃদ্ধির ব্যাপারে মুসলমানদের অবগত করেছে। উক্ত কাউন্সিলের কর্মকর্তা তালহা আহমেদ জানিয়েছেন: সম্প্রতি মাসগুলোই মুসলিম নারীদের ওপর ইসলাম বিদ্বেষীদের হামলা বৃদ্ধি পেয়েছে। আর এজন্য সেদেশে মুসলমানের সর্বদা উদ্বিগ্ন রয়েছে।
ব্রিটেনের বিভিন্ন শহরে প্রায় ৩০ লাখ মুসলমান বসবাস করছে এবং ইসলাম বিদ্বেষীদের হাতে তারা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে।
ফাইনানশিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ব্রিটেনের জনগণরা মুসলমানদের সাথে সবথেকে খারাপ ব্যবহার করেছে।
1421996