
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশর সৌদি আরব, কাতার, কুয়েতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আজ ২৮শে জুন শাবান মাসের শেষ দিন এবং আগামী কাল ২৯শে জুন রমজান মাসের প্রথম দিন শুরু হবে।
এছাড়াও বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, সুদান, ইরাক, তিউনিসিয়া, আলজেরিয়া ও লেবাননেও আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে এবং আরও আগে থেকে ২৯শে জুন রোজা শুরু হবে বলে জানিয়েছে ওমান।
জর্ডানের বিচারপতি আহমেদ হালীল, ফিলিস্তিনই ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মাদ হোসাইন এবং ফিলিস্তিনির সুপ্রিম ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান ২৯শে জুন রমজান মাসের প্রথম দিন বলে ঘোষণা করেছে।
আজ ইয়েমেন ও ইউরোপের প্রথম রমজান
ইয়েমেনের দারুল এফতাহ শারয়ী আঞ্জুমান জানিয়েছে, আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এছাড়াও রাশিয়া এবং ইউরোপের কিছু দেশের মুসলমানেরা ২৮শে জুন থেকে রোজা রাখা শুরু করেছে।
উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল জানিয়েছে ২৮শে জুন থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।
1423071