IQNA

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘দুবাই অ্যাওয়ার্ডে’ ৮৭টি দেশের অংশগ্রহণ

23:54 - June 28, 2014
সংবাদ: 1423431
আন্তর্জাতিক বিভাগ: দুবাইয়ে ১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ৮৭টি দেশের প্রতিযোগীদের উপস্থিতিতে ২৯শে জুনে শুরু হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘দুবাই অ্যাওয়ার্ড’ শিরোনামে ১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক ‘শেখ মুহাম্মাদ বিন রাশেদ অলে মাকতুম’এর তত্ত্বাবধানে দুবাই কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারে অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ‘ইব্রাহীম মুহাম্মাদ বুমলা’ বলেন: ‘দুবাই অ্যাওয়ার্ড’ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান প্রথম রমজানে অনুষ্ঠিত হবে এবং একাধারে ৯ম রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
বলাবাহুল্য, ‘দুবাই অ্যাওয়ার্ড’ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রতি বছর ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। চলতি বছরেও ইরানের প্রতিনিধি ‘রেজা নেজাদ তাবরিযী’ অংশগ্রহণ করবেন।
1423272

captcha