IQNA

রমজান মাসে সে সকল শহরে সূর্যাস্ত হয় না

17:52 - June 30, 2014
সংবাদ: 1424378
আন্তর্জাতিক বিভাগ: চলতি বছরের রমজান মাসে সুইডেনের উত্তরাঞ্চলের আকাশ সর্বদা সূর্যের মুখ দেখা যায়। এমতাবস্থায় সুইডেনের উত্তরাঞ্চলের মুসলমানেরা পবিত্র রমজান মাসে রোজা রেখে তাদের ঈমানকে দৃঢ় করছে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বর্তমানে সুইডেনের উত্তরাঞ্চলের ‘কুরুনা’ শহরের আকাশে সূর্যাস্ত হয় না এবং সর্বদা সূর্য মামার মুক কুরুনা শহরের আকাশে দেখা যায়। এমতাবস্থায় উক্ত অঞ্চলের মুসলমানেরা রোজার সময়সীমা নির্ধারণের জন্য মারজায়ে তাকলীদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উপর নির্ভর করে আছেন।
এ সমস্যা সমাধানের জন্য ইউরোপের ধর্মীয় গবেষণা এবং ফতোয়া কাউন্সিল একটি নির্দেশিকা উপস্থাপন করেছে।
ইউরোপের ধর্মীয় গবেষণা এবং ফতোয়া কাউন্সিল উক্ত নির্দেশিকায় সুইডেনের ‘কুরুনা’ শহরের মুসলমানদের জন্য সেদেশের রাজধানী স্টকহোমের সময়সীমা বেধে দিয়েছে। অর্থাৎ যে সময়ে স্টকহোমের মুসলমানেরা ইফতার এবং সেহেরীর জন্য প্রস্তুত হয়ে, ঠিক সে সময় কুরুনা শহরের মুসলমানেরাও ইফতার এবং সেহেরীর জন্য প্রস্তুত হবে। সুতরাং যে সকল অঞ্চলে সূর্যাস্ত হয় না, সে সকল অঞ্চলের মুসলমানেরা তাদের দক্ষিণে অবস্থিত শহরগুলোই যেখানে সূর্যাস্ত এবং উদয় হয় সে সকল শহরকে অনুসরণ করবে।
সুইডেনে ইসলামিক এসোসিয়েশনের সদস্য মুহাম্মাদ খুলাফি জানিয়েছেন: বিগত বছরগুলোই সুইডেনের মুসলমানের সংখ্যা কম ছিল এবং তখনও এধরণের সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু বর্তমানের সুইডেনের মুসলমানের সংখ্যা বৃদ্ধির ফলে পবিত্র রমজান মাসের সময়সীমাটি একটি গুরুত্বপূর্ণ সমস্যায় পরিণীত হয়েছে।
1423509

captcha