IQNA

পোল্যান্ডের প্রাচীন মসজিদ এবং কবরস্থানের অবমাননা

23:58 - July 02, 2014
সংবাদ: 1425333
আন্তর্জাতিক বিভাগ: পোল্যান্ডের পূর্বাঞ্চলে অবস্থিত ‘ক্রুশ ইনিয়ানী’ শহরের প্রাচীন মসজিদ এবং কবরস্থানের অবমাননা করেছে ইসলাম বিদ্বেষীরা।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলাম বিদ্বেষীরা ‘ক্রুশ ইনিয়ানী’ শহরের প্রাচীন মসজিদ এবং কবরস্থানে হামলা চালিয়ে মসজিদের দেওয়ালে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর উক্তি লিখেছে।
১৮ শতাব্দীতে নির্মিত ‘ক্রুশ ইনিয়ানী’ শহরের প্রাচীন মসজিদে ইসলাম বিদ্বেষীরা সোমবার তথা ৩০শে জুন সকালে হামলা চালিয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান মসজিদের দেওয়ালে লিখেছে।
এ মসজিদটি অষ্টাদশ শতাব্দীতে কাঠ দ্বারা নির্মাণ করা হয়েছে। পোল্যান্ডের সবচেয়ে সুন্দর এবং প্রাচীনতম মসজিদ হিসেবে বিবেচিত উক্ত মসজিদটি। ‘ক্রুশ ইনিয়ানী’ শহরের ঐতিহাসিক নিদর্শন হিসেবে পোল্যান্ডের অধিকাংশ ওয়েবসাইটে এ মসজিদটির চিত্র দেখা যায়।
‘ক্রুশ ইনিয়ানী’ শহরের মুসলিম জনসংখ্যার নেতা ‘বুরুনিসলাভা তালকুফাসকি’ এ কর্মের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: তাতারি মুসলমানদের জন্য উক্ত মসজিদ এবং কবরস্থানটি ঐতিহাসিক প্রতীক হিসেবে বিবেচিত। আর একারণেই ইসলাম বিদ্বেষীরা এ মসজিদ এবং কবরস্থানে হামলা চালিয়েছে।
1424492

captcha