IQNA

লেবাননের সকল গীর্জা ভেঙ্গে দেয়ার নির্দেশ দিল ‘আহরারুস সুন্নাহ’

19:58 - July 04, 2014
সংবাদ: 1425527
আন্তর্জাতিক বিভাগ : বুকা’সহ লেবাননের সকল অঞ্চলে খ্রিষ্টানদের গীর্জা ভেঙ্গে দেয়ার উদ্দেশ্যে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দলকে নিয়োগ দিয়েছে লেবাননের বালাবাক শহরের ‘আহরারুস সুন্নাহ’ সন্ত্রাসী দল।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : লেবাননের বালাবাক অঞ্চলের ‘আহরারুস সুন্নাহ’ নামক সন্ত্রাসী দলের টুইটার পেজে উল্লেখ করা হয়েছে যে, তাদের পক্ষ থেকে লেবাননের বুকাসহ অপর সকল অঞ্চলের গীর্জাগুলোকে ধ্বংস করার উদ্দেশ্যে একটি সশস্ত্র দলকে নিয়োগ দান করা হয়েছে।
কিছুদিন পূর্বে কথিত ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড শাম (আইএসআইএস) সন্ত্রাসী বাহিনী’র হাতে বাইয়াতকারী (আনুগত্যের শপথ) সন্ত্রাসী দল আহরারুস সুন্নাহ জানিয়েছে, লেবাননের সকল অঞ্চল থেকে শিরকের ঘন্টার পতন ঘটাতে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যে লেবাননে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা ও বুকা অঞ্চলে ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ঘটনার দায়িত্ব স্বীকার করেছে আহরারুস সুন্নাহ। এ সকল বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোকসহ সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য প্রাণ হারিয়েছে।#1425479

captcha