
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফারাহ’র স্থানীয় কর্মকর্তারা এ সংবাদ দিয়ে জানিয়েছেন : গতকাল ইফতারের সময় জামে মসজিদের কাছে এ হামলা চালানো হয়।
ফারাহ রাজ্যপালের মুখপাত্র জাওয়াদ আফগান জানিয়েছেন : নিহত মৌলভি মু’মিন ছিলেন শহরের বিখ্যাত আলেমদের একজন। তিনি বিভিন্ন সময়ে মুসলিম জনতাকে ভ্রাতৃত্ব ও সংহতির প্রতি আহবান জানিয়েছেন।
তার ভাষ্যমতে, ফারাহ জামে মসজিদের খতিব মসজিদে প্রবেশের সময় অজ্ঞাত দুই মোটর সাইকেল আরোহি সন্ত্রাসীর হামলার শিকার হন।
তিনি বলেন : সন্ত্রাসীদের ছোঁড়া গুলি বুকে বিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মৌলভি মু’মিন।
উল্লেখ, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।