IQNA

কুরআন হেফজ করলে আমিরাতের কারাবন্দীদের শাস্তি কমানো হবে

17:59 - July 05, 2014
সংবাদ: 1426061
আন্তর্জাতিক বিভাগ: দুবাইয়ের পুলিশ, কারাবন্দীদের শাস্তি কমানোর উদ্দেশ্যে ঘোষণা দিয়েছে, যদি কেউ পবিত্র রমজান মাসে সম্পূর্ণ কুরআন হেফজ অথবা কুরআনের কিছু অংশ হেফজ করে তাহলে তার শাস্তি কমানো অথবা তাকে মুক্তি দান করা হবে।

‘24.ae’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দুবাইয়ের পুলিশ এ পরিকল্পনার মাধ্যমে বন্দিদের সম্পূর্ণ কুরআন হেফজ অথবা কয়েক পারা কুরআন হেফজের মাধ্যমে তাদের শাস্তি কমানো অথবা মুক্তি গ্রহণের সুযোগ করে দিয়েছে।
এছাড়াও দুবাইয়ের পুলিশ কিছু দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচির মধ্যে বিভিন্ন ভাষায় সেমিনার, কুরআন হেফজের ক্লাস, পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য তাজবিদ ও তাফসির ও প্রতিযোগিতা এবং ক্রীড়ার ব্যবস্থা করেছে।
1425246

captcha