IQNA

লক্ষাধিক যায়েরের উপস্থিতিতে মসজিদুল হারামে পবিত্র কুরআন খতম

22:41 - July 27, 2014
সংবাদ: 1434115
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও গতকাল ২৬শে জুলাই মসজিদুল হারামে ২০ লাখের অধিক যায়েরের উপস্থিতিতে পবিত্র কুরআন খতম দেওয়া হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র কুরআন খতমের অনুষ্ঠান গতানুগতিক ভাবে ‘লাইলাতুল তাখতিমা; কুরআন খতমের রজনী’ উপলক্ষে গত ২৬শে জুলাই অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরে পবিত্র রমজান মাসকে ২৯টি হিসাব করে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওমরা হজ্ব পালন করার জন্য সৌদি আরবের অভ্যন্তরীণ জনগণ এবং বিদেশীরা পবিত্র নগরী মক্কায় এসেছে। তারা সকলেই পবিত্র কুরআন খতমের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মসজিদুল হারামে এসে কুরআন খতম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
কুরআন খতম অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মসজিদুল হারামে এশা এবং তারাবীর নামাজ আদায় করে গাজার নির্যাতিত জনগণ এবং ইরাকে সকল জনগণের ঐক্যের জন্য দোয়া করেন।
1433737

captcha