
আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা (ইকনা) : বেলুচিস্তান আহলে হাদিস সোসাইটি’র প্রধান মাওলানা আলী মুহাম্মাদ আবু তুরাব ফিলিস্তিনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে বলেন : ফিলিস্তিনে সন্ধি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র। জাতিসংঘও ফিলিস্তিনের বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয় না।
গাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য মুসলিম রাষ্ট্র প্রধানদের বিশেষ বৈঠক আয়োজনের প্রতি গুরুত্বারোপ করে বেলুচিস্তান আহলে হাদিস সোসাইটি’র প্রধান বলেন : গাজার বিষয়ে শুধু কথা বার্তার মাঝে সীমাবদ্ধ থেকে বিবৃতি দান করা যথেষ্ট নয়। বরং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গাজার উপর জায়নবাদী ইসরাইলের বর্ববরতার নিন্দা জানিয়ে মাওলানা আবু তোরাব বলেন : গাজার জনগণের সমর্থনে আজ (রোববার) বেলুচিস্তানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিভিন্ন মাযহাবের অনুসারীরা অংশগ্রহণ করবে মিছিলটিতে।#1437727