
কুরআন বিষয়ক আন্তর্জাতিক বার্তা সংস্থা (ইকনা) : জামায়েতে ইসলামি পাকিস্তানের আমির সিরাজুল হক গাজার উপর জায়নবাদী ইসরাইলি হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের মাঝে বক্তৃতাকালে তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মত দেশে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে ফিলিস্তিনের জনগণের সমর্থনে বিক্ষোভ করছে। কিন্তু ইসলামি দেশসমূহ এ বর্বর হামলার বিষয়ে পালন করছে কঠোর নিরবতা।
গাজার বর্তমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গাজার শিশুরা ক্ষেপণাস্ত্র ও ট্যাংকের হামলায় নিহত হচ্ছে, এমনকি মসজিদ ও হাসপাতালগুলো তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না কিন্তু ইসলামি দেশসমূহের রাষ্ট্র প্রধানরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার্থে মুখ খুলছেন না।
সিরাজুল হক জায়নবাদী ইসরাইলের বর্বরতার নিন্দা জানিয়ে গাজা অবরোধ প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন : শুধুমাত্র নিন্দা জানানো যথেষ্ট নয় বরং ইসলামি দেশসমূহের উচিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
উল্লেখ্য, গাজার উপর জায়নবাদী ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে গত রোববার (১০ই আগস্ট) অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে লাহোরের হাজার হাজার নারী ও শিশু অংশগ্রহণ করে।# 1438015