IQNA

নয়া দিল্লিতে কুরআনের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স

23:53 - August 14, 2014
সংবাদ: 1439320
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের দু’জন বিশিষ্ট ক্বারি এবং পবিত্র কুরআনের শিক্ষকের উপস্থিতিতে নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে কুরআন শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ব এশিয়া শাখার বরাত কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রশিক্ষণ কোর্স নয়া দিল্লিতে অবস্থিত ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”র প্রতিনিধির দপ্তর এবং আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির প্রচেষ্টায় অনুষ্ঠিত হচ্ছে।

এ প্রশিক্ষণ কোর্সে পবিত্র কুরআন তেলাওয়াতের সকল নিয়মাবলী (রু-খানি, তাজবিদ, কুরআন হেফজের পদ্ধতি) প্রশিক্ষণ দেওয়া হবে। ৯ম আগস্ট শুরু হয়েছে এবং একাধারে ১৭ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
কুরআনের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট ওলামাগণ, নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার ‘আলেমী’ এবং ভারতের বিভিন্ন দারুল কুরআন থেকে ২৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য, উক্ত প্রশিক্ষণ কোর্সের ২য় পর্যায়ের পর্ব ১৮ই আগস্ট শুরু হবে এবং একাধারে ২৬শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

1439230

captcha