IQNA

‘ফিলিস্তিন দিবস’ সফল করার লক্ষ্যে পাকিস্তানি মুসলমানদের আহ্বান

23:18 - August 16, 2014
সংবাদ: 1439862
আন্তর্জাতিক বিভাগ: ‘ফিলিস্তিন দিবস’ উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় দল সহ জুম্মার খতিবগণ আগামী ১৭ই আগস্ট সকল মুসলমানদের নিমন্ত্রণ জানিয়েছেন।

 কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ফিলিস্তিন দিবস’ উপলক্ষে গাজার মানুষের প্রতি সংহতি এবং ইসরাইলের পাশবিক অত্যাচারের নিন্দা প্রকাশের জন্য পাকিস্তানের জুম্মার খতিবগণ গত শুক্রবার সেদেশের সকল মুসলমানদের ১৭ই আগস্ট প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। গত দু’দিন পূর্বে করাচীর সহস্রাধিক শিক্ষার্থীগণ গাজার নিষ্পাপ শিশুদের হত্যার প্রতিবাদের ব্যাপক বিক্ষোভ মিছিলের সমাগম করেছে। বলাবাহুল্য, পাকিস্তানী সরকার ১৭ই আগস্টকে ‘ফিলিস্তিন দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।

1439349

captcha