
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাগদাদের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত দিয়ালা প্রদেশে আইএসআইএলের সন্ত্রাসীরা ১৫ই আগস্টে শিয়াদের একটি মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করেছে।
মসজিদটি ধ্বংস করার পূর্বে আইএসআইএল সন্ত্রাসী দলের সদস্যরা মসজিদের খতিবকে, মসজিদটি ধ্বংসের ব্যাপারে অবগত করে।
এছাড়াও এ প্রদেশে আইএসআইএলের সন্ত্রাসীরা একটি হোসাইনিয়াকে মাটির সাথে বিলীন করে দেয়।
মসজিদ এবং হোসাইনিয়া ধ্বংস ছাড়াও আইএসআইএলের সন্ত্রাসীরা বিভিন্ন পবিত্র ও ঐতিহাসিক স্থান সহ হযরত ইউনুস (আ.)এর মাজার, দানিয়াল নবীর স্থান (নামাজ অথবা বিশ্রামের জন্য নির্ধারিত স্থান), ইমাম হাসান (আ.) এর সন্তানের মাজার এবং হযরত জয়নাব (আ.)এর স্থান ধ্বংস করেছে।
উল্লেখ্য যে, সন্ত্রাসী দল আইএসআইএল ইরাকে মাত্র ৯টি গাড়ি নিয়ে হামলা করে এবং বর্তমানে ইরাকের উত্তর, পশ্চিম এবং পূর্বের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে।
1439497