IQNA

কারবালার গভর্নর

ইমাম হুসাইন (আ.) আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

23:11 - August 17, 2014
সংবাদ: 1440271
আন্তর্জাতিক বিভাগ: আকিল আত-তারিহী গুরুত্বারোপ করে জানিয়েছে: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.) আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আকিল আত-তারিহী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন: ইমাম হুসাইন (আ.) আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে জন্য সকল প্রকার প্রাথমিক কর্ম সম্পন্ন করেছে কারবালার গভর্নর।
তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের জন্য ইরাকের কেন্দ্রীয় সরকার এবং পরিবহন বিভাগের সহযোগিতার প্রয়োজন রয়েছে। ইমাম হুসাইন (আ.) আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য যে সকল প্রতিষ্ঠান এ বিমানবন্দরটি পরিচালনা করবে তাদের সরাসরি বিনিয়োগের মাধ্যমে বিমানবন্দরটি নির্মাণের জন্য চুক্তি করা হবে।
আত-তারিহী জানান: ইমাম হুসাইন (আ.) আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কারবালার গভর্নর সকল বাধা-বিপত্তি এড়িয়ে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এবং এ বিমানবন্দরের জন্য জমি ক্রয় করে কৃষকদেরকে সকল প্রকার ক্ষতিপূরণ প্রদান করেছে।
ইরাকী এয়ারলাইন ২০০৯ সালের ২য় নভেম্বরে ফ্রান্সের ‘APDI’ কোম্পানির সাথে ইরাকি প্রধানমন্ত্রী নুরি মালিকির তত্ত্বাবধানে ‘আল ফুরাতুল আউসাত’ বিমানবন্দর নির্মাণের জন্য চুক্তি পত্রে স্বাক্ষর করে নুরি মালিকি এবং পরবর্তীতে এ বিমানবন্দরটির নাম পরিবর্তন করে ‘ইমাম হুসাইন (আ.) আন্তর্জাতিক বিমানবন্দর’ নামকরণ করা হয়।
1440114

captcha