
আস-সুমারিয়া নিউজের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদের জনাকীর্ণ স্থান ‘বাগদাদ আজ-জাদিদ’-এ ইমাম আলী (আ.) হোসাইনিয়াতে সন্ত্রাসীদের বোমা হামলায় অন্তত ৩০ জন ইরাকি অধিবাসী আহত ও নিহত হয়েছে।
ইমাম আলী (আ.) হোসাইনিয়াতে সন্ত্রাসীদের এ পাশবিক ও নৃশংস হামলার ফলে ইরাকের সংসদ এবং ন্যাশনাল অ্যালায়েন্সের নেতাদের নীরবতা কারণে ইরাকের আইন জোট রাজ্যের সংসদ প্রতিনিধি ‘হান্নান ফাতালাভি’ বিস্ময় হয়েছে এবং দিয়ালার ‘মুসহাব বিন উমায়ের’ মসজিদে নামাজি ব্যক্তিদের হত্যার দরুন কঠোর নিন্দা প্রকাশ করেছে।
এ বছরের শুরু থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে পাশবিক ও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। আইএসআইএল গত জুনে তাদের নিয়ন্ত্রিত এলাকায় কথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিলে পরিস্থিতির চরম অবনতি হয়।
আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠী ইরাকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় বেসামরিক থেকে শুরু করে সাধারণ সেনা ও কর্মকর্তাদের নির্বিচারে হত্যা করে আসছে। ইরাকের সরকারি সূত্রে বলা হয়েছে, কুর্দি বাহিনী ইরাকের বিমান বাহিনীর সহায়তায় সোমবার দিয়ালা প্রদেশের জালাওলা শহরের তিনটি গ্রাম আইএসআইএলের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।
1443252