
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উৎসব মাহফিল আহলে বাইয়েত (আ.)-এর ভক্তদের উপস্থিতিতে ম্যানচেস্টার ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উৎসব মাহফিল পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে ধর্মীয় আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম শুমালী। এছাড়াও জামাত সহকারে মাগরিব এ এশার নামাজ আদায়, দোয়া-ই- কুমাইল পাঠ এবং হযরত মাসুমা (সা. আ.) এর শানে মর্সিয়া পাঠ করা হয়।
এ উৎসব মাহফিল স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় এবং একাধারে ১১টা পর্যন্ত অব্যাহত থাকে।
বলাবাহুল্য, ইরানী শিক্ষার্থীদের উদ্যোগে ২২ বছর পূর্বে ম্যানচেস্টার ইসলামিক সেন্টার সংগঠিত হয়েছে। এটি ইংল্যান্ডে উত্তর পশ্চিমাঞ্চলের মুসলমানদের জন্য সর্ববৃহৎ ইসলামিক সেন্টার হিসেবে বিবেচিত।
উক্ত ইসলামিক সেন্টার সম্পর্কে অধিক তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন।
1443900